রাজ্যের খবর
গাছের গুঁড়ি চাপা পড়ে মৃত ১, শোকের ছায়া এলাকায়
Tree trunks buried dead 1, mourning shadow area

The Truth Of Bengal: গাছের গুঁড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক প্রৌড়ের। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর নস্কর পাড়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সুত্রের খবর, মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ মধুসূদন নস্কর নামের এক ব্যাক্তি বাগানের দিকে যাচ্ছিলেন আর সেই সময় একটি বড়ো আম গাছ কাটা হচ্ছিল। তখন সেই পথ দিয়ে মধুসূদন বাবু কে যেতে বারণ করা হলেও তিনি কারোর কথা না শুনে ওই স্থান দিয়ে যেতে যান। আর ওই সময় একটি বড়ো গাছের গুড়ি পায়ে পড়ে যায়। এরপর, ওনার চিৎকার শুনে সবাই ওখানে ছুটে এসে তাকে উদ্ধার করে।
এরপর তাকে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এলাকাবাসিরা। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FREE ACCESS






