রাজ্যের খবর

দীর্ঘ আট মাস পর শুক্র থেকে খুলল মহুয়া চা বাগানের দরজা

Mahua Tea Garden reopens after 8 months

Truth Of Bengal: দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর অবশেষে আজ খুলে গেলো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  মহুয়া চা বাগান । তবে মালিকানা পরিবর্তন হচ্ছে না পূর্বের মালিকই থাকছে গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায়  শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বাগান খোলার একদিন পূর্বে বাগান কতৃপক্ষ মহুয়া চা বাগানের শ্রমিকদের ২০২৩-২৪ বর্ষের বকেয়া বোনাস  ১৬%  হারে  এছাড়া বকেয়া বেতন ও প্রদান করা হয়েছে ।

দীর্ঘ আট মাস বাদে বাগান খুলে যাওয়ায় খুশি মহুয়া চা বাগানে কর্মরত ১৫১ জন শ্রমিক। এ বিষয়ে মহুয়া চা বাগানের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুমিত বসুমাতা বলেন এতো দিন পর আজ থেকে শ্রমিকরা বাগানে কাজে যোগ দিয়েছে। গতকাল বাগানের শ্রমিকদের বকেয়া চারটি ফোর্ট নাইট বেতন ও গতবছরের বকেয়া বোনাসের টাকা প্রদান করা হয়েছে।

বাগান খুলে গেলেও কিছু শ্রমিক বাগানে কাজে আসেনি কেননা তারা এলাকায় নেই কাজের সন্ধানে বাইরে গিয়েছে। বাগান বন্ধ থাকার সময় অনেকে বাইরে চলে গিয়েছিল কাজ করতে তাদের মধ্যে অনেকে ফিরেনি। তাদের খবর দেওয়া হয়েছে তারাও শীঘ্র চলে আসবে বলে জানান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। বাগানে শ্রমিকদের বকেয়া পি এফ  ও গ্যাচুইটি বিষয় নিয়ে আগামী এক মাসের মধ্যে পূনরায় বৈঠক হবে।

Related Articles