কলকাতারাজ্যের খবর

এবার স্কুলের পাঠ্যবইয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের ইতিহাস

This time history of Mohun Bagan, East Bengal, Mohammedan Club in school textbooks

The Truth of Bengal: বাংলা তথা ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান। এবার  স্কুলের পাঠ্যবইয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের ইতিহাস তুলে ধরা হবে। বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই তিন ক্লাবের সঙ্গে।

১৯১১ সালে সবুজ-মেরুন বাহিনী ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারকে IFA শিল্ড ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। মোহনবাগানের এই জয়কে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জয়-হুঙ্কার বলেই আখ্যা দেওয়া হয়। পরাধীন ভারতে এক দেশীয় ক্লাবের দেশীয় ফুটবলারদের এই স্পর্ধা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল ভারতবাসীকে। ভারতের ফুটবলের ইতিহাসে তিন ক্লাবেরই অবদান প্রচুর।

শুধু তাই নয়, কলকাতার এই তিন প্রধান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা। পাঠ্য পুস্তকে এবার ময়দানের তিন প্রধান। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং বইয়ের পাতায়। একাদশ শ্রেণির পাঠ্য বইতে থাকছে তিন প্রধান ক্লাবের ইতিহাস। চলতি শিক্ষাবর্ষ থেকেই পঠন-পাঠনে তিন প্রধানের ইতিহাস থাকবে পাঠ্য বইয়ের পাতায়।

Related Articles