বীরভূমে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
There is excitement in the area due to the recovery of fresh bombs in Birbhum

The Truth Of Bengal: পুলিশের জয়জয়কার এবার বীরভূমে। পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি ক্যানেলপার থেকে এক ড্রাম ও এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পাড়ুই থানার পুলিশ।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাস্নিবা পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি ক্যানেলপার থেকে বোমা গুলিকে উদ্ধার করা হয়। এরপর, বোলপুরে বোম স্কোয়াড কে খবর দেওয়া হলে তারা তৎক্ষনাৎ এসে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। যদিও কারা ওই বোমা গুলি কি কারণে মজুত করেছিল তা এখনো স্পষ্ট হয়নি।
তবে এটা কোন রাজনৈতিক সংঘর্ষ নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ ? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বোমা গুলোকে ঠিক কি কারনে মজুত করা হয়েছিল তা নিয়ে পুলিশি তদন্ত চলছে। এদিকে লোকসভা নির্বাচনের আগে পারুই থানা এলাকা থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
FREE ACCESS






