রাজ্যের খবর

ফুলবাড়িতে পরকীয়া সন্দেহে মারধর! অপমানে আত্মঘাতী মহিলা, গ্রেফতার ৪

There is an uproar in Phulbari over allegations of beating up a woman and her family members on suspicion of adultery

The Truth of Bengal: পরকীয়ার সন্দেহে এক মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ঘিরে শোরগোল ফুলবাড়িতে। অভিযোগ, অপমানে মহিলা আত্মঘাতী হয়েছেন। পুলিশ এই ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪জনকে। পলাতকদের ধরার জন্য পুলিশ তত্পরতা বাড়িয়েছে। কেন বারবার কিছু মানুষ আইন হাতে তুলে নিচ্ছে,তাই নিয়ে সমাজকর্মীরা প্রশ্ন তুলছেন।

স্রেফ সন্দেশের বশে,আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বাড়ছে। কেন কিছু মানুষ আইন হাতে তুলে নিচ্ছে ? কেন স্বঘোষিত মাতব্বররা আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তাই নিয়ে বড় প্রশ্ন উঠছে। সাম্প্রতিক সময়ে  কখনও চোর সন্দেহে,কখনও পরকীয়া সন্দেহে লাঞ্চনা-গঞ্জনার গুরুতর অভিযোগ বারবার উঠছে। সেরকমই এক গর্হিত অপরাধের ঘটনা দেখা যায় ফুলবাড়িতে। চোপড়ার পর ফুলবাড়িতেও পরকীয়ার সন্দেহে এক মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে। অপমানে সেই মহিলা আত্মঘাতী হয়েছেন।এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।বকরাভিটা এলাকার মানুষ এই আইন হাতে তুলে নিয়ে মহিলার পরিবারকে মারধরের বিরুদ্ধে মুখ খোলেন।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালায় পুলিশ। সকাল থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,  সালিশির মতো কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলছেন,স্থানীয় পর্যায়ে  মনমালিন্য মিটিয়ে নেওয়ার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন,কিন্তু কিছু মাতব্বর সেকথা শোনেনি। তাই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক চাইছেন জনপ্রতিনিধিরাও। সংক্রমণের মতো এই ধরণের আইন হাতে তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সমাজকর্মীরাও চিন্তিত। উত্তরপ্রদেশ,গুজরাটে এই ধরণের পিটুনি বা দাদাগিরির ঝোঁক দেখা যায়। এইধরণের  ব্যতিক্রমী ঘটনা রোধে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ পুলিশের প্রতি আস্থা রাখছে বলে জানাচ্ছেন।

Related Articles