রাজ্যের খবর
রেল ও জাতীয় সড়কের সেতুর মাঝে লিস নদীর তীব্র জলস্রোত, বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা
Between the bridge of railway and national highway, the strong current of river Lis, many areas were flooded after breaking the dam

The Truth Of Bengal: একটানা বৃষ্টিতে জলস্ফীতি বেড়েছে পাহাড়ি নদীগুলোর সাথে সাথে সমতলের নদীগুলোর। আর ডুয়ার্সের লিস নদী ফুলেফেঁপে ওঠায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম। ডুয়ার্সের মাল মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কোম্পানি এলাকার ঘটনা।

জানা গেছে,পাহাড়ে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে লিস নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছে।আর মঙ্গলবার সকালে চান্দা কোম্পানি এলাকায় রেল ও জাতীয় সড়কের সেতুর মাঝে লিস নদীর তীব্র জলস্রোত এক লহমায় বাঁধ ভেঙে দেয়।

যেকারণে ইতিমধ্যে ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে। বহু চাষের জমি আপাতত জলের তলায়। ঘটনায় ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছেন সেচ দপ্তরের মাল সাব ডিভিশনের কর্তারা। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি ভাঙা বাঁধ মেরামত করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে এসেছেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইকও। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন






