রাজ্যের খবর
Trending
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হলো ৩৫তম সংগীত প্রতিযোগিতা
The 35th music competition was held in Rajganj of Jalpaiguri district

The Truth Of Bengal : জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হলো ৩৫তম রাজগঞ্জ ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিডিও অফিসের কণ্যাশ্রী ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রতিযোগিতায় উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষমোহন রায়, বিডিও প্রশান্ত বর্মণ। সোমবার দরিয়া ও চটকা বিভাগে প্রায় বেশকয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় স্থান অধিকারিকে পুরস্কৃত করা হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, সহ সভাধিপতি কবিতা ছেত্রী শৈব, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন, সর্বানী ধারা, অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।
FREE ACCESS






