
The Truth of Bengal: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাস্তবের ছয়টি সত্যিকারের প্রেমের গল্পকে সিরিজ আকারে নিয়ে এসেছেন করণ জোহর। এদিকে তাঁর প্রযোজনায় তৈরি হওয়া সিরিজটি মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ হয়ে গেল একাধিক দেশে। এই সিরিজের ষষ্ঠ পর্বকে ব্যান করে দিয়েছে একাধিক দেশ। একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে সিরিজের ষষ্ঠ পর্বটি ইতিমধ্যেই পৃথিবীর একাধিক দেশে ব্যান করে দেওয়া হয়েছে।
এই দেশগুলো হল সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউএই। সিরিজের বিয়ন্ড লেবেলস গল্পটি নিয়ে যত বিতর্ক। কারণ দেখানো হয়েছে কলকাতার বাসিন্দা তিস্তা এবং দীপনের গল্প যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন।
তাঁদের প্রেমের শুরুটা হয় যখন তাঁরা লিঙ্গ পরিবর্তন করতে যান, একটার পর একটা সার্জারি করছেন সেই সময় থেকে। আর এই লিঙ্গ পরিবর্তনের দৃশ্য সিরিজে তুলে ধরা হয়েছে বলে সিরিজটিকে মুসলিম প্রধান দেশগুলো নিষিদ্ধ করেছে বলেই মনে করছেন বলিউডের সমালোচকদের একাংশ।






