প্রকৃতি,পরিবেশ, শিল্প-সংস্কৃতিকে রক্ষার অঙ্গীকার, শুরু হচ্ছে সুন্দরবন দিবস
Sundarbans Day begins, pledge to protect nature, environment, art and culture
Truth Of Bengal: সুন্দরবনের প্রকৃতি,পরিবেশ, শিল্প-সংস্কৃতিকে রক্ষার অঙ্গীকার নিয়ে শুরু হচ্ছে সুন্দরবন দিবস। ১১ডিসেম্বর এই সুন্দরবন দিবস পালন করা হবে। সুন্দরবনের প্রতিটি ব্লকেই এই উত্সব ঘিরে সাজো সাজো রব। পর্যটনের হাত ধরে বর্তমানে দ্বীপ অঞ্চলের ভোলবদল গেছে। বদলে যাওয়া সেই সুন্দরবনে দুর্যোগ মোকাবিলায় নানা পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। ম্যানগ্রোভ শোভিত রূপসী সুন্দরবনের এই উত্সবে বিশ্বের নানা প্রান্তের মানুষেরা সামিল হতে আসেন।
সবুজের স্বর্গ সুন্দরবনের আরও উন্নয়ন চেয়ে ১১ডিসেম্বর থেকে আয়োজন করা হচ্ছে সুন্দরবন দিবস। জল-জঙ্গলে ঘেরা জনপদ, সুন্দরবন। জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখা থেকে শুরু করে বিশ্ব ঐতিহ্যের অঙ্গ এই সুন্দরবনকে নবরূপ দেওয়ার জন্য বাংলার সরকার ব্লুপ্রিন্ট কার্যকর করেছে। দুর্যোগের সময় এই প্রান্তিক ভূমিতে যাতে প্রকৃতির রুদ্ররূপের আঁচ না লাগে সেজন্য রক্ষাকবচ গড়ার কাজ চলছে। রোপন করা হয়েছে ৫কোটির বেশি ম্যানগ্রোভ, নদীবাঁধ শক্তিশালী করার মাস্টারপ্ল্যান কার্যকর করা হচ্ছে। সুন্দরবনের পরিবেশ, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং বিবিধের মাঝে মিলন মহান এই ভাবনাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে এবার মহাসমারোহে সুন্দরবন উত্সবের আয়োজন। কী কী উদ্দেশ্যে এই সুন্দরবন উত্সবের আয়োজন তার ফোকাস পয়েন্ট তুলে ধরেছে রাজ্য সরকার।
পর্যটক থেকে সংস্কৃতিবান মানুষ,সবই উত্সবে অংশ নিতে আগ্রহী। মাটির মানুষদের জীবন-জীবিকার লড়াই,মাটির সুর আর ঐতিহ্য রক্ষার শপথ নিতে নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সুন্দরবন বিষয়ক দফতরের উদ্যোগে আয়োজিত এই উত্সবে সমাজের সব অংশের মানুষও অংশ নিতে আগ্রহী।


