Bangladesh Earthquake: শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে কাঁপল বাংলা-ঢাকা, নিহত অন্তত ৭
জানা যাচ্ছে, পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
Truth of Bengal: শুক্রবার ব্যস্ত সময়ে ভূমিকম্পে কেপে ওঠে শহর। শুক্রবার সকাল ১০টা১০ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। বাংলা সহ ঢাকায় কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি হয়। জানা যাচ্ছে, পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের এক শিশুও নিহত হয়েছে।
ভূমিকম্পের জেরে এলাকায় ফাটল, ধস, বিপজ্জনক বাড়ি হেলে পড়ে। কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভীবাজার। ভূমিকম্পে বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। পাশাপাশি, আর্থিক সাহায্যের কথাও বলেছেন ইউনূস। অন্যদিকে, কসাইতলিতে পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ভূমিকম্পের সময়ে ভেঙে পড়ে। আর তাতে গুরুতর আহত হন তিন পথচারী। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এ দিন ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে ঝাঁপ দেন তানজির হোসেন নামে এক পড়ুয়া। তাঁর একটি পা ভেঙেছে বলে জানা গিয়েছে। আপাতত ওই পড়ুয়া ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। যেসব বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন প্রশাসন। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবারের কম্পন সমসাময়িক কালের মধ্যে সর্বোচ্চ।






