South 24 Paraganas: বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিশাল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
Truth of Bengal: বাংলা ভাষা ও বাঙালিদের উপর ক্রমাগত অত্যাচার এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে জোরালো প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিশাল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কালিতলা থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের মাঠে, যেখানে হয় প্রতিবাদ সভা।( South 24 Paraganas)
[আরও পড়ুনঃ গুলিতে ঝাঁঝরা তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে! কোচবিহারে সোরগোল]
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার, মথুরাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার, ব্লক যুব সভাপতি রাজু পুরকাইত-সহ হাজারের বেশি তৃণমূল কর্মী ও সমর্থক। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, বাংলা ও বাঙালির অপমান আর বরদাস্ত করা হবে না। ( South 24 Paraganas)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সাংসদ বাপি হালদার ও জয়দেব হালদার বলেন, যদি অবিলম্বে এই অত্যাচার বন্ধ না হয়, তবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রয়োজনে দিল্লিতে গিয়েও প্রতিবাদ জানাবে।( South 24 Paraganas)






