রাজ্যের খবর

পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে

Somnath Dey is the new chairman of Panihati Municipality

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে। সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বাম কংগ্রেসের পক্ষ থেকেও সমর্থন করা হয়েছে তাঁকে। পুরসভার চেয়ারম্যান পদ থেকে দলের নির্দেশে ইস্তফা দিয়েছিলেন মলয় রায়।

তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বিধানসভা থেকে ফোন করে ইস্তফা দেওয়ার জন্য করা বার্তা দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা তাঁকে জানিয়ে দিয়েছিলেন। এরপর নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। অবশেষে সোমনাথ দে’কে নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সূত্রে খবর, দলের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ সোমনাথ। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা রয়েছে এলাকায়। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি। উল্লেখ্য মলয়দের বিরুদ্ধে এলাকায় জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। বহু টানাপোড়েনের পর পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

Related Articles