রাজ্যের খবর

শুক্লা পক্ষ নয় বোধন হয় কৃষ্ণপক্ষে, মিশ্র বাড়ির পুজোয় মিশে নানান রীতি

Shukla Paksha is not Bodhna Krishna Paksha, mixed house worship with various rituals

Truth of Bengal: একেক জায়গায় একেক রকম রীতিতে পুজো হয় দেবী দুর্গার। তবে রামনগরের মিশ্র বাড়ির দুর্গাপুজো শুরু হয় কৃষ্ণপক্ষের অষ্টমীতে। তিথি মেনে দেবী পক্ষের সপ্তমীতে কলা বউ স্নান হলেও। কৃষ্ণপক্ষের অষ্টমীতে হয়ে যায় বোধন।আর দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহর থেকে জেলা,বারোয়ারি কিংবা বাড়ি বিভিন্ন জায়গার পুজোর পিছনে রয়েছে বিভিন্ন ইতিহাস।

ঠিক তেমন ভাবেই নানান জায়গায় রয়েছে নানান পুজো রীতি। আচার অনুষ্ঠান একেবারে আলাদা হয় নানা জায়গায়। সেরকম ভাবেই  রামনগরে মিশ্র বাড়িতে দেবীর বোধন ষষ্ঠীতে নয়। হয় কৃষ্ণ পক্ষেরঅষ্টমীতে। বোধন হয় বিল্ব বৃক্ষে। সপ্তমীতে কলা ব্উ স্নানের মাধ্যমে শুরু হয় দেবীর পুজো। এছাড়াও এই পুজোতে সপ্তমীর দিন দেবীকে দেওয়া হয় সাত রকমের ভাজা। মাকে নবমীর  ভোগে দেওয়া হয় মিশ্র বাড়ির পুকুরের মাছ।

অষ্টমী নবমীর সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চাল কুমড়া ,আখ ও আদা। এই নিয়ম দীর্ঘদিন ধরে মানা হচ্ছে , খামতি পড়েনি। নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে সবটাই। বাড়ির কূলপুরোহিত দিননাথ পানিগ্রাহী বলেন ঐতিহ্য ও রীতি মেনে প্রতিবছর মিশ্র বাড়ির পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। একচালার প্রতিমায় প্রতিবছর মা পূজিতা হন। বনেদি বাড়ির এই পুজোয় পাঁচ দিন উৎসবের খামতি থাকেনা একটুও। হাতে গোনা আর কয়েকটা দিন পুজো, তাই মিশ্র বাড়ির প্রতিমা তৈরীর কাজও চলছে। তবে বৃষ্টি বাদ সাধলেও প্লাস্টিকের আড়ালে চলছে সবটা।

Related Articles