রাজ্যের খবর

সাজ সাজ রব জলপাইগুড়িতে, নবরুপে সজ্জিত মন্দিরে বাবার মাথায় জল ঢালতে হাজির ভক্তরা

Saj Saj Rab At Jalpaiguri, devotees poured water on Baba's head at the newly decorated temple

The Truth Of Bengal, জলপাইগুড়ি : এবার শিব চতুর্দশীতে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় কে। শুক্রবার শিব চতুর্দশী, শিবরাত্রি উপলক্ষে নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা শ্রী শ্রী শিব ও কালিকা মন্দির। এরপর একে একে ভক্তরা শিবের মাথায় জল ঢালেন।

এই মন্দিরের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। উদ্বোধন করার পর বিধায়ক কে দেখা গেল শিব পূজো করতে ও শিব লিঙ্গে জল ঢালতে। এছাড়াও উপস্থিত ছিলেন তুষার দত্ত, কানাইলাল বিশ্বাস, বিজয় দাস সহ অনেকে।

পুজো সেরে বিধায়ক খগেশ্বর রায় জানান, “দীর্ঘ পুরনো একটি মন্দির আমবাড়ি ফালাকাটায় রয়েছে, তা নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে কিছু মানুষের চেষ্টায়। আরো সুন্দর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য সব রকম সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হবে বিধায়ক অর্থ তহবিল থেকে। মন্দিরের পাশে রাস্তার অবস্থা বেহাল থাকায় সেই রাস্তা মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হবে।

FREE ACCESS

Related Articles