রাজ্যের খবর

বেহাল রাস্তার সংস্কারে নেমেছে পুরসভা, খুশি চন্দ্রকোনার মানুষ

এলাকার মানুষজন থেকে নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হতো যাতায়াতে।

সুমন মন্ডল, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ২নম্বর ওয়ার্ড নয়াগঞ্জ থেকে বিডিও অফিস পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিন এলাকাবাসীর দাবি ছিল রাস্তা সংস্কারের। এলাকার মানুষজন থেকে নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হতো যাতায়াতে।

বারে বারে পুরসভায় জানিয়েও কোন কাজ হয়নি। দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার পর নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। খুশি এলাকাবাসী থেকে নিত্য যাত্রীরা। পুরসভার প্রায় ৩২ লক্ষ টাকা খরচে নতুন করে রাস্তা শুরু হয়েছে। পৌর প্রধানকে রাস্তার কাজ খতিয়ে দেখতেও দেখা যায়। পৌর প্রধান প্রতিমা পাত্র বিষয়টি মেনে নিয়েছেন এলাকাবাসী দীর্ঘদিন পুরসভায় বারে বারে আবেদন জানিয়েছেন রাস্তাটি নতুন করে সংস্কারের জন্য।

এলাকাবাসীর সেই দাবিকেই মান্যতা দিয়ে নতুন করে বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু দু’নম্বর ওয়ার্ডেই নয় পৌরসভার ১২টি ওয়ার্ডে ই বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ এবং রাস্তার কাজ হচ্ছে। গণেশ নন্দী নিত্যযাত্রী জানান বহুদিন বেহাল অবস্থায় ছিল নতুন করে রাস্তা সংস্কার হওয়ায় আমাদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে পুরসভা কে সাধুবাদ জানিয়েছেন।

Related Articles