রাজ্যের খবর

রাত পোহালেই ৬ বিধানসভা উপনির্বাচনের ফলাফল, ৪৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

Results of west bengal assembly by-elections to be announced tomorrow

Truth Of Bengal: জয় চক্রবর্তী  : রাত পোহালেই রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। ১৫৮৩ টি বুথে ৪৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। গত ১৩ নভেম্বর সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটে এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, বাকি একটি জিতেছিল বিজেপি। বাংলার যে ছটি কেন্দ্রে ভোট হল তার মধ্যে একমাত্র মাদারিহাট ২০২১-এ গেছিল গেরুয়া শিবিরের দখলে. নৈহাটি, সিতাই, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া/ জিতেছিল তৃণমূল।

এবার প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই দাপিয়ে প্রচার করেছেন তৃণমূল প্রার্থীরা। পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ সেরেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সকল প্রার্থীই। এই ভোটে ছটি বিধানসভা আসনই জিতবে বলে আশাবাদী ঘাসফুল শিবির।

Related Articles