খেলা

পার্থের ২২ গজেই টেস্টে অভিষেক ঘটল নীতিশ, হর্ষিতের

Nitish, Harshit make Test debut within 22 yards of Perth

Truth Of Bengal: শুক্রবার থেকে পার্থ টেস্টের মাধ্যমে শুরু হল চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। হাইভোল্টেজ এই সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটল দুই তরুণ ক্রিকেটারের। এঁরা হলেন অলরাউন্ডার নেতিশ রেড্ডি এবং হর্ষিত রানা।

এই দুজন তরুণ ক্রিকেটার যেমন দলে জায়গা পেলেন, ঠিক তেমনি পার্থ টেস্টে প্রথম একাদশে জায়গা হল না তিন সিনিয়র ক্রিকেটারের। এঁরা হলেন, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং পেসার অর্শদীপ সিং।

ম্যাচ শুরুর আগেই যখন নীতিশ এবং হর্ষিতকে টেস্ট ক্যাপ পরিয়ে তাঁদের প্রথম টেস্টে অভিষেকের বার্তা দেওয়া হয় ভারতীয় দলের পক্ষ থেকে। ফলে প্রথম একাদশ ঘোষণা হওয়ার পরও দেখা গেল দুই তরুণ ক্রিকেটারকে রেখেই দল সাজিয়েছেন গৌতম গম্ভীর।

প্রসঙ্গত, তরুণ নীতিশকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে সুযোগ দিয়েছিলেন অলরাউন্ডার হিসেবে। কেননা, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যেহেতু নীতিশ ব্যাটও করতে পারেন, তাই লোয়ার অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের ভরসা দেওয়ার জন্যই তাঁকে দলে রাখা হয়েছে। পাশাপাশি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের সঙ্গে দলের বোলিং-র দায়িত্বও সামলাতে পারবেন এই তরুণ অলরাউন্ডার। অপর দিকে নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ওয়াশিংটন সুন্দরও। তিনিও জায়গা পেলেন প্রথম একাদশে।

Related Articles