রাজ্যের খবর

মালদায় তৈরি হতে চলেছে রবীন্দ্রভবন,খুশির হাওয়া এলাকাবাসীর মধ্যে

Rabindra Bhavan is going to be built in Malda

The Truth of Bengal: বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত রবীন্দ্রনাথ।ধর্মীয় গোঁড়ামির সঙ্কীর্ণ বেড়া ভেঙে উদারতার কথা গুরুদেব তাঁর মানবতাবাদী দর্শনে বারবার ফুটিয়ে তুলেছেন।ভাবের দেওয়া-নেওয়া বাড়িয়ে সমৃদ্ধ সমাজ গড়ার ডাকও দিয়েছিলেন বিশ্বকবি।কবির সেই চিন্তাধারা,সমাজকল্যাণকে কাজে লাগিয়ে সমাজ-উন্নয়নের পথেই রাজ্য সরকার চলতে চায়।সম্প্রীতির ভাবনার কথাও প্রশাসন সরকারি স্তরে তুলে ধরছে।সেই লক্ষ্যেই রবীন্দ্র সংস্কৃতির বিকাশে জেলায় জেলায় তৈরি করা হচ্ছে রবীন্দ্রভবন।মূল লক্ষ্য একটাই বাংলার মানবতাবাদকে সবার উর্ধ্বে তুলে ধরা।সেই উদ্দেশ্য নিয়েই প্রশাসনিক উদ্যোগে,মালদা শহর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যাওয়ার পথেই রাস্তার এক পাশেই রয়েছে কয়েক বিঘা জমির ওপর এই রবীন্দ্রভবন । দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রবীন্দ্রভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে ছিল  । একটা সময় রবীন্দ্রভবনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটির তদারকি করা হতো। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে রবীন্দ্র ভবনটি।গৌড়বঙ্গে রবি ঠাকুরের  দর্শনচিন্তা বরাবরই কদর পেয়েছে।মানবিক ভুবনায়নের স্রষ্টা রবির চিন্ত-কাজকে জেলায় ফুটিয়ে তুলতে প্রশাসন চেষ্টার অন্ত রাখেনি।সাধারণ মানুষের মধ্যে লোকহিতের উন্নত মানসিকতা ছড়িয়ে দিতে চলছে প্রচার-প্রসার। আমজনতার  প্রত্যাশা মেনে রবীন্দ্র চিন্তার প্রসার ঘটাতে এই রবীন্দ্রভবনকে ঢেলে সাজানো হচ্ছে বলে প্রশাসনের প্রতিনিধিরা বলছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে নতুনভাবে রূপ পেতে চলেছে মালদার রবীন্দ্র ভবন। ইতিমধ্যে রবীন্দ্রভবন সংস্কারের জন্য প্রথম পর্যায়ে ১ কোটি ৭৩ লক্ষ টাকা জেলা প্রশাসনের কাছে বরাদ্দ হয়ে গিয়েছে। এই রবীন্দ্রভবন সংস্কারের জন্য মোট ৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ।

সম্পূর্ণ টাকাটি দিবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। আর সেই বরাদ্দ অর্থের ৪ কোটির মধ্যে প্রথম পর্যায়ে ১ কোটি ৭৩ লক্ষ টাকা পেয়ে গিয়েছে জেলা প্রশাসন। রবীন্দ্র ভবন সংস্কার হওয়ার আগেই সেখানকার খুঁটিনাটির পরিস্থিতির তদারকি করেন জেলা প্রশাসনের কর্তারা।সোমবার দুপরে রবীন্দ্রভবন পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য পদস্থ কর্তারা ।বলাবাহুল্য মালদার এই রবীন্দ্রভবন সংস্কার নিয়েই বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছিল। মালদা শহর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যাওয়ার পথেই রাস্তার এক পাশেই রয়েছে কয়েক বিঘা জমির ওপর রবীন্দ্রভবনটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রবীন্দ্রভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ। একটা সময় রবীন্দ্রভবনে বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন হতো। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটির তদারকি করা হতো। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে রবীন্দ্র ভবনটি।

Free Access

Related Articles