অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ উলুবেড়িয়ায়, উপস্থিত একাধিক তৃণমূল নেতা
Protest against Amit Shah in Uluberia, several Trinamool leaders present
Truth Of Bengal: স্বরাষ্ট্র মন্ত্রীর বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্ত্যব্য করা নিয়ে উত্তাল গোটা দেশ থেকে রাজ্য। আর তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। জেলার অনেক জায়গাতেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর এই মিছিলে বাদ যায়নি হাওড়ার উলুবেড়িয়া।
সকালে রাস্তায় তৃণমূল কর্মী ও নেতারা স্বরাস্ট্র মন্ত্রীর বিরুদ্ধে মিছিলে নামেন, সেখানে অমিত শাহের পদত্যাগের দাবি জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পুলক রায় ও বিভিন্ন তৃণমূল কর্মীবৃন্দ। এর আগে পুলক রায় তাঁর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর দেওয়া বিরোধী পোস্ট শেয়ার করেন ও তাঁরই নির্দেশে দলীয় সমস্ত কর্মীদের নিয়ে পথে নামেন। এই বিক্ষোভ মিছিলে শুধু অমিত শাহ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও উদেশ্য করে বিচার চাই স্লোগান তোলেন তৃণমূল নেতারা।






