
Truth of Bengal: আবারো দুর্যোগের ভ্রুকূটি। ভিজবে বাংলা। কালীপুজোর আগে চিন্তায় মাথায় হাত মৃৎ শিল্পীদের । কীভাবে কালীপুজোর আগে প্রতিমা রেডি করবেন? কীভাবে সঠিক সময়ে প্রতিমা পৌঁছে দেবেন মণ্ডপে ? সেই প্রশ্নই করছেন মৃৎশিল্পীরা। কালীপুজোর আগেই ফের দুর্যোগের পূর্বাভাস। ফের ভিজবে বাংলা।
আর সেকারণেই মাথায় হাত শিল্পীদের। কীভাবে কালীপুজোর আগে প্রতিমা রেডি করবেন ? কীভাবে সঠিক সময়ে প্রতিমা পৌঁছে দেবেন মণ্ডপে ? সেই প্রশ্নই তুলছেন মৃৎশিল্পীরা। দুর্গাপুজো কেটে যেতেই কালী প্রতিমা তৈরীর চাপ পড়ে যায় শিল্পীদের। হাতে সময়্ও থাকে বড্ড কম , আর সেই কারণেই অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ করতে হচ্ছে প্রতিমা তৈরীর জন্য।
নদীয়ার পটুয়াপাড়া গুলোতে কালী প্রতিমা তৈরীর কাজ চলছে জোড় কদমে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কীভাবে কাজ করবেন শিল্পীর বুঝে উঠতে পারছেন না শিল্পীরা । দুর্গাপুজো হয়ে যাওয়ার পর কালী প্রতিমা তৈরীর জন্য হাতে সময় খুবই কম থাকে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ সঙ্গে প্রতিমা তৈরীর সরঞ্জামে অগ্নি মূল্যতে নাভিশ্বাস উঠছে শিল্পীদের।






