Political Intervention: হুমায়ুনকে শোকজ তৃণমূলের, তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ
Trinamool Congress issues a show-cause notice to Humayun Kabir for alleged unauthorised intervention without party approval.
Truth Of Bengal: দলের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। দলের ডেবরা বিধায়ক কে শোকজের চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শোকজের চিঠি ওই বিধায়ককে পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ঘোষণার দিন একটি দুঃখজনক ঘটনা ঘটে। মৃত্যু হয় এক নাবালিকার।
দলের সঙ্গে কোন আলোচনা না করেই ওই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন ডেবরার বিধায়ক। অভিযোগ ওঠে মৃত ওই নাবালিকার মায়ের হাতে টাকার খাম তুলে দিতে চেয়েছিলেন তিনি। এই নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। বিধায়কের ওইভাবে দলকে না জানিয়ে ওই মৃত নাবালিকার বাড়িতে যাওয়া নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।
অনুমতি ছাড়া কেন অযাচিত হস্তক্ষেপ? হুমায়ূনকে কারণ দর্শানোর নির্দেশ তৃণমূলের pic.twitter.com/luVUHG6QGg
— TOB DIGITAL (@DigitalTob) June 26, 2025
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার সদ্য সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছেন এবং প্রযোজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে গত ২৫শে জুন ২০২৫ তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পক্ষ থেকে এই শোকজের চিঠি পাঠানো হয়েছে ওই বিধায়ককে।






