রাজ্যের খবর

Election Controversy: বুথ এজেন্টদের তথ্য কেন আগাম জানাতে হবে, কমিশনকে নিশানা মমতার

Truth Of Bengal: ভোটার লিস্টের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী(Election Controversy)। ডিক্লিয়ারেশন ফর্ম নিয়ে আপত্তি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে নাম তোলার জন্য যে ডিক্লিয়ারেশন ফর্ম করেছে তা নিয়েই আপত্তির কথা জানালেন তিনি। দিঘায় সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন দু-দুটো চিঠি পাঠিয়েছে। ভোটার তালিকায় নাম তুলতে বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে। কেন তাঁদের সার্টিফিকেট দিতে হবে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিক্লিয়ারেশন ফর্মে প্রচুর গরমিল রয়েছে(Election Controversy)। বাংলাকে টার্গেট করছে বিজেপি সরাসরি অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ও বাংলার পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদের মুখ্যমন্ত্রী বলেন আমরা কারোর ক্রীতদাস নই। একটা নির্বাচিত সরকার কারও ক্রীতদাস হয়ে কাজ করবে না।

[আরও পড়ুন: 21st July: ২১শে জুলাইয়ের সভাকে ঘিরে নেতাদের বড় নির্দেশ মমতার]

মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী বুথ এজেন্টদের তথ্য চেয়েছিল। কেন আমরা তথ্য দেবো? নির্বাচন কমিশন কি করতে চাইছে? এটা কি এনআরসির একটি অংশ(Election Controversy)? নির্বাচন কমিশন বলছে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে। নির্বাচন কমিশন তা কি বলতে পারে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী? কেন নতুন করে ভোটার তালিকা তৈরি প্রশ্ন আসছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রী। তিনি বলেন এটা এনআরসির থেকেও ভয়ংকর।

FB POST: https://www.facebook.com/share/p/1ESdqsiJZM/

Related Articles