রাজ্যের খবর
মুর্শিদাবাদে পুলিশের জয়জয়কার, ১২ কেজি রুপো এবং নগদ টাকাসহ গ্রেফতার ১
Police raid in Murshidabad, arrested 1 with 12 kg of silver and cash

The Truth Of Bengal: এবার মুর্শিদাবাদে পুলিশের জয়জয়কার। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাল্লাশি চালিয়ে প্রায় ১২ কেজি রুপো এবং নগদ টাকা উদ্ধার করল। এই ঘটনায় গ্রেফতার এক।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ একটি বে-সরকারি বাসে তল্লাশি অভিযান চালায়। এরপর এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে হাতে তৈরি করা কাপড়ের বেল্ট, ১২ কেজি রুপো এবং নগদ ৪৮ হাজার টাকা।
নির্দিষ্ট প্রমাণপত্র না থাকায়, মাল বাজেয়াপ্ত করে জলঙ্গি থানার পুলিশ এবং ধৃতকে গ্রেফতার করে বলে খবর। ধৃত ওই ব্যক্তিকে মঙ্গলবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।
FREE ACCESS






