রাজ্যের খবর

Panchayat Office: রায়না ছোট বৈনান গ্রামে নতুন পঞ্চায়েত অফিসের উদ্বোধন

A modern Panchayat office was inaugurated in Paita 1, Purb Bardhaman, replacing the old structure from the Left regime.

Truth of Bengal: পূর্ব বর্ধমান: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের পাঁইটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল ছোট বৈনান গ্রামে(Panchayat Office)। বাম আমলের সময় একটি জরাজীর্ণ ঘরে চলত অফিসের কার্যক্রম।

[আরও পড়ুনঃ Suri Cleanliness: সিউড়ি পৌরসভার বর্জ্য নিষ্কাশনের নয়া উদ্যোগ ]

২০১১ সালে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের দায়িত্ব নিলেও, সেই পুরনো ঘরেই কাজ চলছিল এতদিন। বর্ষার সময় বিশেষত পঞ্চায়েতে আগত সাধারণ মানুষ এবং কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হত(Panchayat Office)। এই প্রেক্ষাপটে বাম আমলেই পঞ্চায়েতের পক্ষ থেকে কেনা জমিতে নির্মিত হয়েছে আধুনিক নতুন ভবন।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রায়নার বিধায়ক শম্পা ধারা ও রায়না ২ নম্বর ব্লকের বিডিও অনিশা যশ(Panchayat Office)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁইটা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, রায়না ২ ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা।

Related Articles