Police Health: মগরাহাট থানার উদ্যোগে পুলিশ কর্মীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শিবির
A health camp was organized for Magrahat police personnel with support from Diamond Harbour Police District. Officers
Truth of Bengal: মগরাহাট: লোকেশ হালদার: ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ও মগরাহাট থানার যৌথ উদ্যোগে মগরাহাট থানার পুলিশ কর্মীদের শারীরিক পরীক্ষা করা হয়। শুক্রবার সকালে মগরাহাট থানা চত্বরে পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়(Police Health)।
[আরও পড়ুনঃ Panchayat Office: রায়না ছোট বৈনান গ্রামে নতুন পঞ্চায়েত অফিসের উদ্বোধন]
এই স্বাস্থ্য শিবিরে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে মগরাহাট থানার পুলিশ কর্মীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়(Police Health)। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযূষ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিকেরা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এদিন প্রায় মগরাহাট থানার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়(Police Health)। মগরাহাট থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাইছে এলাকার মানুষজনেরা।






