রাজ্যের খবর

 কৃষি প্রধান জেলা হুগলীতে জারি কমলা সতর্কতা

Orange alert issued in agriculture major district Hooghly

The Truth Of Bengal : হুগলি : কৃষি প্রধান জেলা হুগলীতে ইতিমধ্যেই রেমাল এর কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকেই জেলা জুড়ে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। ঝড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতে সিঙ্গুর সহ জেলার সমস্ত কৃষি প্রধান এলাকায় জেলা কৃষি দফতর থেকে মাইকাং প্রচার চলছে। অন্যদিকে রেমাল এর কারনে চিন্তার ভাঁজ চাষীদের কপালে।

রবিবার মধ্যরাতে ভারত ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্নিঝড় রেমাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। জেলার সমস্ত ফেরি চলাচল গতকাল থেকেই বন্ধ রেখেছে প্রশাষন। উদ্যান পালন দফতর ও কৃষি দফতর থেকে একাধিক সতর্কীকরণ বার্তা দেয়া হয়েছে কৃষকদের উদ্দেশ্যে। প্রতিকুল আবহাওয়া থেকে সবজি মাচা ও পানের বরজকে রক্ষা করতে শক্ত করে বেঁধে রাখার পরামর্শ দেয়া হচ্ছে মাইকিং প্রচারের মাধ্যমে। বৃষ্টির জল যাতে জমিতে না জমে তার জন্য আল পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সবজিও অন্যান্য ফল বিশেষত পেপে, কলা জাতীয় ফসল যেগুলো ঝরে ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকে সেই ফসল গুলি যাতে ঝড়ে সহজে ভেঙে না পড়ে তার ব্যবস্থা করার পরামর্শ দেয়া হচ্ছে। পরিপক্ক ফসল দুর্যোগ আসার আগে মাঠ থেকে দ্রুত তুলে ফেলার কথা বলা হয়েছে ।

হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে জানান, জেলা কৃষি দপ্তর ও উদ্যান পালন দপ্তর থেকে চাষীদের সতর্ক করার পাশাপাশি মাইকিং প্রচার চলছে।পাকা লিচ, আম যেমন তুলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে তেমনি তিল, বাদাম সংগ্ৰহ করার কথা বলা হয়েছে। যদি ব্যাপক ঝড় হয় তাহলে চাষবাস অনেকটাই ক্ষতিগ্ৰস্থ হবে, তবে চাষীদের চিন্তার কোন কারন নেই। সরকার তাদের সাহায্য নিশ্চিয় সাহায্য হাত বাড়িয়ে দেবে।

সকাল থেকে শুরু হয়েছে সিঙ্গুর ব্লক কৃষি দফতরের উদ্যোগে গ্রামে গ্রামে ঝড়ের সতর্কবার্তার জন্য মাইকিং। ইতিমধ্যে কৃষকরা আতঙ্কিত। কারণ ঝড়ের গতিবেগ বেশি হলে কাটা ফসল এর মধ্যে পটল, ঝিঙে, চিচিঙ্গা, ক্ষেতের মাচা ভেঙে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। পাশাপাশি বাদাম চাষের জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে গেলে চাষে ক্ষতি হবে। তারজন্য চাষিরা খেত থেকে অপুষ্ট কাঁচা বাদাম তুলে নিতে বাধ্য হচ্ছে। তবে কৃষকরা ভগবানের উপর উপর ভরসা করে রয়েছে। ঝড়ের দাপট কম হলেই বাঁচানো যাবে পটল এর মাচা।

Related Articles