পূর্ব মেদিনীপুরে পাচারের আগেই উদ্ধার গরু বোঝাই তেলের ট্যাংকারে, গ্রেফতার ২
Oil tanker loaded with cows rescued before being smuggled in East Medinipur, 2 arrested

The Truth Of Bengal: সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর : এ যেন হিন্দি সিনেমা পুস্পা ছবির ঘটনা তেল টাঙ্কারের মধ্যে পাচার হচ্ছিল গরু রীতিমতো ধাওয়া করে গরু বোঝাই তেল টাঙ্কার আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকায়।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকায় একটি ইন্ডিয়ান অয়েলের তেল ট্রাঙ্কার হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেখানেই টহলদারি দিচ্ছিল পুলিশের গাড়ি। এরপর ওই গাড়িটিকে দেখে তাঁদের সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু গাড়িটি না দাড়িয়ে চম্পট দেয়। তখনই রীতিমতো ধাওয়া করে ইটাবেড়িয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ।
এরপর তেল টেন্ডার খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। তেল টাঙ্করের মধ্যে নেই তেল। রয়েছে অনেকগুলি গরু ও ষাঁড়। গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝাই তেল টাঙ্কারটি।
FREE ACCESS






