মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৬
Number of arrests in Malda Trinamool leader murder case rises to 6
Truth Of Bengal: মালদা জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। ধৃতদের মধ্যে রয়েছে দুজন বিহারের বাসিন্দা।
তবে এখনো পর্যন্ত এই খুনের মাস্টারমাইন্ড এর খোঁজ মেলেনি। তদন্তকারী অফিসাররা মাস্টারমাইন্ডের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে বাবলা সরকারকে খুন করা হয় তার কারণ এখনো অধরা।
পুলিশ সেই কারণ অনুসন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য এই খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সরাসরি পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছিলেন। মালদা জেলা পুলিশ এই খুনের ঘটনার কারণ খুঁজতে সবদিক খতিয়ে দেখছে। পুলিশের প্রাথমিক অনুমান এই খুনের পিছনে রয়েছে কোন ব্যবসায়িক সম্পর্ক।






