রাজ্যের খবর

রাস্তার পাশে দাড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মোটরবাইক আরোহীর, মৃত ২ 

Motorcyclist hit by dumper standing on road side, 2 dead

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : রাতের অন্ধকারে রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা বাইক আরোহীর। ঘটনায় মৃত্যু হয় বাইক চালক ও বাইক আরোহীর। মৃতদের নাম আতাউল খান (১৭) এবং অন্যজন আব্দুল কাদের খান (২১)। মৃত দুই জনের বাড়ি তালডাংরা থানার তিলাঘাগরী গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ দুজন মিলে বাড়ি থেকে বেরায়। সন্ধ্যার পর বাইকে চড়ে তালডাংরা থেকে সিমলাপাল দিকে যাচ্ছিল। তালডাংরা বাজার পেরিয়েই কিছুটা এগিয়ে তারা রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে। বাইকের বেপরোয়া গতি থাকায় ঘটনাস্থলেই আহত হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর। খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় মানুষজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তর করা হয় দুই বাইক আরোহীকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাঁকুড়া যাওয়ার পথেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। অপরজনের গতকাল রাতেই বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles