রাজ্যের খবর

Language Resistance: “হিন্দির আগ্রাসন মানবো না” মমতাকে সমর্থন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

Renowned author Shirshendu Mukhopadhyay supports Mamata Banerjee’s stand against Hindi aggression, calling for compulsory Bengali in schools and condemning linguistic harassment of Bengalis

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই শহীদ দিবস সভা থেকে বাংলা ভাষা রক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়(Language Resistance)। এক সাক্ষাৎকার তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোনভাবেই হিন্দির আগ্রাসন মেনে নেওয়া হবে না। পাশাপাশি, যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে, সেই ব্যাপারেও সরব তিনি হন এবং দাবি করেন যে চরম অন্যায় করা হচ্ছে।

[আরও পড়ুনঃ Migrant worker: টাইলসের নিচে চাপা পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, হাহাকার পরিবারে]

শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “আমরা কোনভাবেই সহ্য করব না এই হিন্দির আগ্রাসন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার কথা আগেও বলা হয়েছে(Language Resistance)। কেন আমরা মেনে নেব হিন্দি চাপালে? দক্ষিণ ভারত এই ব্যাপারে লড়াই করছে। মহারাষ্ট্র লড়াই করছে মারাঠি অস্মিতার। ইংরেজিতে মেনে নেওয়া যেতে পারে যোগাযোগের ভাষা হিসেবে।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

এরপরই বাংলাভাষীদের উপর হওয়া নির্যাতন নিয়ে মুখ খোলেন বিশিষ্ট সাহিত্যিক। তিনি বলেন, “এটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে পুশব্যাক করার একটা প্রবণতা দেখা যাচ্ছে মুসলমান ও বাংলাভাষী হলেই(Language Resistance)। এটা পুরোপুরি অন্যায় এবং বিপদজনক। ওদের যদি বাংলাদেশে পাঠানোই হয়, তাহলে সেখান থেকেও তো ওদের আবার এই দেশে ফেরানো হবে। তাহলে কোথায় যাবে এই গরিব মানুষগুলো? এই সমস্যার দ্রুত সমাধানের দরকার। আন্দোলন শুরু হয়েছে এই নিয়ে। আশা করছি ফল মিলবে।”

Related Articles