রাজ্যের খবর

Bengali Pride: বাঙালি হেনস্তা ইস্যুতে ফের সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

TMC MPs raise slogans and stage a protest in Parliament against reported harassment of Bengalis in BJP-ruled states, asserting that insulting Bengal equates to insulting every Bengali.

Truth Of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্তা ইস্যু নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ অব্যাহত তৃণমূল কংগ্রেসের। সোমবারও ঘাসফুল শিবিরের সকল সাংসদ গেরুয়া শিবিরের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান(Bengali Pride)। স্লোগান তোলেন সকলে। নিজেদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে প্রতিবাদের কিছু মুহূর্ত তুলে ধরা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাকে অপমান করা মানে প্রত্যেক বাঙালিকে অপমান করা।

[আরও পড়ুনঃ Neymar Santos: ব্রাজিলীয় লিগে হাফডজন গোলে হারের মুখ দেখল নেইমারের স্যান্টোস]

বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও নির্যাতনের খবর প্রকাশ্যে আসতেই আওয়াজ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা(Bengali Pride)। বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থা করার বিরোধিতা করে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। এখানেই শেষ নয়, সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন দলের সাংসদরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সোমবারও তার ব্যতিক্রম হলো না। ফের ইস্যু নিয়ে দেখানো হয় বিক্ষোভ। প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান তোলেন দলের সাংসদরা(Bengali Pride)। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় “বাংলাকে ছোট করা মানছি না মানবো না” স্লোগান তুলতে থাকেন এবং তাঁকে দেখে বাকিরাও তা বলতে থাকেন। বলা ভালো, প্রতিনিয়ত আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।

ঘাসফুল শিবির এই প্রতিবাদের ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে। ক্যাপশনে লেখা, “বাংলার অপমান মানে গোটা বাঙালির অপমান। সংসদের বাইরে আমাদের সাংসদরা এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। এটা স্পষ্ট হোক: পরিচয় ও বাংলা ভাষার উপর আক্রমণ করা হলে, গড়ে তোলা হবে প্রতিরোধ।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এই পর্ব। কি পরিকল্পনা তৃণমূল ও বিজেপির? সেটাই এখন দেখার।

Related Articles