রাজ্যের খবর

রাতভর নিখোঁজ গৃহবধূ, সকালে তাঁর খোঁজ মিলল, দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয়রা

বিহার সীমান্ত এলাকাতেও খোঁজখবর চালানো হয়

The Truth of Bengal: রাত থেকেই নিখোঁজ ছিলেন বাড়ির গৃহবধূ তিলিয়া ঋষি, পরিবারের লোকেরা রাতেই খোঁজাখুজি শুরু করেন। কিন্তু খোঁজ মেলেনি, অবশেষে সকালেই উদ্ধার হয় তিলিয়ার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তেতুলবাড়ী গ্রামে।

স্থানীয় সূত্রের খবর, তেতুলবাড়ী গ্রামের বাসিন্দা তিলিয়া ঋষি ও তাঁর স্বামী দুবা ঋষি দুজনেই দিন মজুরের কাজ করে। তাঁদের দুই সন্তান রয়েছে। মঙ্গলবার রাত থেকেই তিলিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকার পাশাপাশি, বিহার সীমান্ত এলাকাতেও খোঁজখবর চালানো হয়। কিন্তু তিলিয়ার খোঁজ মেলেনি। অবশেষে বুধবার, তেতুলবাড়ী গ্রামের কিছু বাসিন্দা ক্ষেতে কাজ করতে গিয়ে দেখেন, তিলিয়ার দেহ পড়ে রয়েছে।

পুলিশ সূত্রের খবর, ওই মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পোস্টমর্টাম রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোঝা যাবে, মৃত্যুরহস্যের আসল কারণ। হত্যা করে থাকলে অপরাধীকে পাকড়াও করা হবে। পারিবারিক কোনও বিবাদ ছিল কিনা, বা কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles