রাজ্যের খবর

দত্তপুকুর কাণ্ডের নেপথ্যে ত্রিকোণ প্রেম! মুণ্ডুহীন দেহ কুখ্যাত দুষ্কৃতী হযরতের, গ্রেফতার ২

Love triangle behind Dattapukur case! Headless body of notorious criminal Hazrat found, 2 arrested

Truth Of Bengal: দত্তপুকুরের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোর। দিন তিনেক আগে দত্তপুকুরের এক চাষের জমি থেকে ওদের হয়েছিল এক যুবকের গলাকাটা দেহ। এখনো তার কাটা মুন্ডু খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কাটামুন্ডু না পাওয়া গেলেও এই দেহটি কুখ্যাত দুষ্কৃতি হজরত লস্করের বলে জানা গিয়েছে। তবে বহুদিন আগেই তিনি নিজেকে অপরাধে জগৎ থেকে সরিয়ে এনেছিলেন। উত্তরপাড়া থানার এক অফিসারের সাহায্যে তিনি সৎভাবে বাঁচতে শুরু করেছিলেন, তবে তার বাঁচা আর হল না।

এই ঘটনায় ক্রমশ জোড়ালো হচ্ছে ত্রিকোণ প্রেম। এই নৃশংস খুনের ঘটনায় ওয়েবাদুল্লাহ গাজী ও তাঁর স্ত্রী পূজা দাসকে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পূজা দাসের সঙ্গে হযরতের পুরনো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকা কালিনী পূজা ওয়েদুল্লাহ সঙ্গে বিয়ে করে। বিয়ের পরও পূজার সঙ্গে হযরতের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে।