রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : গণতান্ত্রিক অধিকার প্রয়োগে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষরাও

Lok Sabha Election 2024 : Third gender people are not behind in the implementation of democratic rights

The Truth Of Bengal : বালুরঘাট:-  তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন ভোটার ভোট দিলেন সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠে। ৪১ এর ৮৫ বুথে সকাল বেলায় রান্না সেরে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সোহাগি সরকার, অন্তরা মন্ডল, সাগরিকা দাস সহ বেশ কয়েকজন। না আজ তারা বাইরে কাজে যাননি কারন আজ যে গনতন্ত্র অধিকারের দিন। সরকারের কাছে তাদের নেই কোন চাওয়া পাওয়া। মানুষের ভালবাসাই তাদের চাওয়া পাওয়া।

সাধারন মানুষ যাতে তাদেরকে ন্যায় চোখে দেখে। সবাই যাতে তাদের ভালবাসে। তবে রাজ্য সরকারের কাছে তাদের আবেদন লক্ষী ভান্ডার যাতে তাদের করে দেওয়া হয়।

Related Articles