প্রযুক্তি

AI Skincare: এআই প্রযুক্তির ব্যবহারে বদলাচ্ছে ত্বকের পরিচর্যার ধরন

এআই প্রযুক্তির হাত ধরে বদল এসেছে চিকিৎসা ব্যবস্থা, যানবাহন চলাচল ও আর্থিক লেনদেনে।

Truth of Bengal: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আর শুধু ল্যাবরেটরির চৌহদ্দির মধ্যে আটকে নেই। তা আজ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এআই প্রযুক্তির হাত ধরে বদল এসেছে চিকিৎসা ব্যবস্থা, যানবাহন চলাচল ও আর্থিক লেনদেনে। তেমনই ধীরে ধীরে এআই প্রযুক্তির সাহায্যে বদলাচ্ছে ত্বকের পরিচর্যার রকমসকমও (AI Skincare)।

আরও পড়ুন: Liquor Crackdown: অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান পুলিশের গ্রেফতার এক ব্যক্তি, বাজেয়াপ্ত দেশি মদ

ত্বকের পরিচর্যা বা যত্ন নেওয়ার বিষয় বিনামূল্যে পরামর্শ দিতে ভার্চুয়াল এআই পরামর্শদাতা ও স্মার্ট চ্যাটবটের সংখ্যা বাড়ছে। মেশিন লার্নিং ও অত্যাধুনিক ইমেজ অ্যানালিসিস পদ্ধতির মাধ্যমে ভার্চুয়াল স্কিনকেয়ার পরামর্শদাতারা এক নিমেষে ত্বকের হাজারও সমস্যার উপায় বাতলে দিচ্ছে (AI Skincare)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

আপনি নিজস্বী বা আপনার ছবি তুলে আপলোড করছেন আর সেই ছবি খুঁটিনাটি বিশ্লেষণ করে এআই প্রযুক্তি বলে দিচ্ছে আপনার ত্বকের ব্রণ, রুক্ষ ও শুষ্ক ভাব, ফাইন লাইনস, আনইভেন স্কিন টোন, পিগমেন্টশনের সমস্যা। এআই চ্যাটবট আপনার দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়া, মানসিক উদ্বেগ আছে কিনা জেনে পরামর্শ দিচ্ছে। ভার্চুয়াল ত্বকের পরামর্শদাতা ত্বকের পরিচর্যার হালহকিকত সকলের দুয়ারে পৌঁছে দিয়েছে একেবারে বিনামূল্যে (AI Skincare)।