দেশ

Uttarakhand Cloudburst: ফের প্রাকৃতিক বিপর্যয়! মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড

ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে আরও কয়েকটি পরিবারের। তবে স্বস্তির বিষয় মেঘভাঙা বৃষ্টির জেরে কোন প্রাণহানির খবর মেলেনি।

Truth of Bengal: ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ড। বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলার একাধিক এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়। এর ফলে  শুক্রবার বন্যা পরিস্থিতির পাশাপাশি বহু জায়গায় ধস নেমেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আটজন, তাঁদের মধ্যে রয়েছেন এক দম্পতি। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে আরও কয়েকটি পরিবারের। তবে স্বস্তির বিষয় মেঘভাঙা বৃষ্টির জেরে কোন প্রাণহানির খবর মেলেনি। প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি জেলা।থারালি বাজার এলাকায় ধসে ভেঙে পড়েছে বহু বাড়ি, দোকান ও যানবাহন।দেবালের মোপাটা এলাকার বাসিন্দা তারা সিং ও তাঁর স্ত্রী নিখোঁজ। ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েক জন আহত হলেও, তাঁদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে অন্যত্র সবাইকে উদ্ধার করা গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যে বাড়িগুলিতে জল ঢুকছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে গিয়েছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির (Uttarakhand Cloudburst)।

আরও পড়ুনঃ Leopard rescue: ডুয়ার্সের লোকালয়ে কুয়োয় বন্দি লেপার্ড, দেখুন ভিডিয়ো

ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে তাঁদের গোয়ালঘরও, যেখানে ১৫-২০টি গবাদি পশু আটকে পড়েছে বলে আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। তবে স্থানীয়দের দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে টানা অভিযান। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, পরিস্থিতির উপর তিনি নিজে নজর রাখছেন। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা আধিকারিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রীর বার্তা, ‘ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।‘ পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশেও পরিস্থিতি উদ্বেগজনক (Uttarakhand Cloudburst)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে দুটি জাতীয় মহাসড়ক সহ ৫২৪টি সড়ক বন্ধ ছিল। প্রায় ১,২৩০টি বিদ্যুৎ সরবরাহ ট্রান্সফরমার অচল হয়ে পড়েছে এবং ৪১৬টি জল সরবরাহ প্রকল্পে বিঘ্ন ঘটেছে। মানিমহেশ যাত্রায় আটকে পড়া প্রায় ৭,০০০-৮,০০০ তীর্থযাত্রীর উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বলা বাহুল্য, চলতি বর্ষায় কেবল উত্তরাখণ্ডই নয়, হিমাচল, জম্মু-কাশ্মীর-সহ দেশের একাধিক পাহাড়ি অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (Uttarakhand Cloudburst)।

Related Articles