চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত, অডিও ক্লিপ প্রকাশ করে দাবি কুণালের
Kunal fears attack on doctors in Salt Lake

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে এক মাস পার। এখনো দফায় দফায় চলছে প্রতিবাদ মিছিল। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ জারি রয়েছে জুলিয়ার চিকিৎসকদের। আজ তার তৃতীয় দিন। অবস্থান-বিক্ষোভের একাধিকবার রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজরে এসেছে। তবে চিকিৎসকরা তাঁদের অবস্থান-বিক্ষোভে কোন রাজনৈতিক নেতা-নেত্রীকে নিজেদের ধারণা মঞ্চে যোগ দিতে দেননি। আর সেখানেই এবার চিকিৎসকদের ওপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুনাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন।
ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও @AITCofficial কে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক। pic.twitter.com/d5gigWefFW— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2024
একটি অডিও রেকর্ড প্রকাশ করেছেন তৃণমূল নেতা। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ” ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও @AITCofficial কে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক। pic.twitter.com/d5gigWefFW”
এই পোস্টের সমর্থনে তৃণমূল নেতা একটি কথোপকথনও তুলে ধরেছেন। তাতে লিখেছেন, বামেদের সূত্রেই নাকি তা হাতে এসেছে। কথোপকথনটি কিছুটা ছিল এরকম- কোন এক জৈনিক সাহেব সল্টলেক ওড়ানোর অর্ডার দিয়েছেন। জবাবে অপরজন লিখেছেন, ওড়ানোর অর্ডার যদি দেওয়া হয় তাহলে উড়িয়ে দেওয়া হোক। এদিকে এক্স হ্যান্ডেল এ তৃণমূল নেতা কুনালের দাবি, মূলত রাজ্য সরকার এবং তৃণমূলকে বেকায়দায় ফেলার জন্যই এই ‘ ভয়ংকর চক্রান্ত’ চালাচ্ছে বাম-অতিবামেরা। ধর্না স্থলেও নাকি তাদের সংগঠনের সদস্যদেরও যাতায়াত রয়েছে। এমতাবস্থায় পুলিশের কাছে তিনি আবেদন জানিয়ে বলেন, স্বাস্থ্য ভবনের সামনে সভাস্থলে বহিরাগতদের আনাগোনাতে লাগাম পরানো হোক। পুলিশ অবিলম্বে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।





