Kaliganj: নাবালিকার মাকে টাকার খাম দিলেন বিধায়ক! মুখের উপর প্রত্যাখ্যান পরিবারের
এরই মাঝে মঙ্গলবার তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।
Truth of Bengal: কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনের বিজয় উল্লাসের বলি ছোট্ট তামান্না। টানাটানির সংসার। বাবা পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক বাবা শত অভাবের মধ্যেও তার ছোট্ট মেয়েটিকে ভর্তি করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুলে। কিন্তু রাজনৈতিক হিংসা কেড়ে নিল ফুলের মত ফুটফুটে মেয়েটিকে।
ছোট্ট তামান্নাকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। মায়ের কান্না যেন থামছেই না। রাজনৈতিক নেতাদের আনাগোনাও লেগে রয়েছে বাড়িতে। এরই মাঝে মঙ্গলবার তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চান তিনি। তবে নাবালিকার পরিবার সে ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে। (Kaliganj)
নাবালিকার মাকে টাকার খাম দিলেন বিধায়ক! মুখের উপর প্রত্যাখ্যান পরিবারের pic.twitter.com/itgF13rQZO
— TOB DIGITAL (@DigitalTob) June 26, 2025
[আরও পড়ুনঃ Israeli spies: তিন ‘ইজরায়েলি গুপ্তচর’-কে ফাঁসি দিল ইরান]
এদিন বিধায়ক হুমায়ুন কবীর একটি খাম নিয়ে আসেন। তিনি তামান্নার মাকে বলেন, “এখানে আমার ফোন নম্বর আছে। যোগাযোগ করবেন কোন অসুবিধা হলে।” বিধায়ক আরো বলেন, “সামান্য কিছু টাকা আছে।” এই টাকার কথা শুনেই তৎক্ষণাৎ বুকফাটা কান্নায় ভেঙে পড়েন ছোট্ট তামান্নার মা। কার্যত তিনি ক্ষুব্ধই হন।
তামান্নার মা বলেন, “কীসের জন্য? আমাকে ছোট করবেন না। আমি ধৈর্য রাখতে পারব না।” সেই সময় পাশ থেকে এক মহিলা বলেন, “ওর আর কে আছে টাকা নেবে?”
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে ধীর কন্ঠে বিধায়ক তামান্নার মাকে বুঝিয়ে বলেন, ” আমি একটি অরাজনৈতিক সংগঠন করি। আমার যাই রাজনৈতিক পরিচয় থাক না কেন।”
তামান্না সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করে বিধায়ক বলেছেন, “প্রতিটি মানুষের এই অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যার কাছে বোমা থাকবে তিনি কোন ধর্মের? কোন রাজনৈতিক দলের তা দেখার দরকার নেই।”






