রাজ্যের খবর

Doors: চা বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর

জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি অজগর সাপ একটি ছাগলকে খেয়ে ফেলে

Truth of Bengal: বর্ষা শুরু হতে না হতেই সাপের উপদ্রব বাড়ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বুধবার বিকেলে ডুয়ার্সের (Doors) নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায়  ১৫ ফুট । সাপটি একটি ছাগল খেয়ে ফেলে।

[আরও পড়ুনঃ Kaliganj: নাবালিকার মাকে টাকার খাম দিলেন বিধায়ক! মুখের উপর প্রত্যাখ্যান পরিবারের]

জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি অজগর সাপ একটি ছাগলকে খেয়ে ফেলে। এরপর অজগরটি পাশেই ঝোঁপের মধ্যে গুটি পাকিয়ে থাকে। এদিকে স্থানীয়রা দেখেন ছাগলটি নেই, খোঁজাখুঁজির পর বিশালাকার অজগরটি স্থানীয়দের নজরে পড়ে। পেট ফুলে থাকায় স্থানীয়রা বুঝতে পারেন অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলেছে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের।(Doors)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজগরটি ইন্ডিয়ান রক প্রজাতির এবং প্রায় ১৫ ফুট লম্বা হবে। এদিকে অজগর দেখতে অনেকে ভিড় জমায়।

Related Articles