কলকাতারাজ্যের খবর

Kali Puja: ২৩ অক্টোবরের মধ্যেই কালীপুজোর বিসর্জন

সমস্ত প্রতিমা বিসর্জন ২১, ২২ এবং সর্বোচ্চ ২৩ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।

জয় চক্রবর্তী: আসন্ন কালীপুজো উপলক্ষে রাজ্য প্রশাসনের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। কালীপুজো ২০ অক্টোবর রয়েছে । প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পটকা বা বাজি ব্যবহারে প্রচলিত নিয়ম ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি সর্বজনীন পুজো উদ্যোক্তাদের জানানো হয়েছে যে, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সময় নির্ধারণ করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে পরামর্শ করে (Kali Puja)

সমস্ত প্রতিমা বিসর্জন ২১, ২২ এবং সর্বোচ্চ ২৩ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। কালীপুজো এবং তার বিসর্জন নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। ‌ ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকদের (Kali Puja)।

Related Articles