রাজ্যের খবর

Jhargram: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী

তবে সৌভাগ্যবশত, বাইক আরোহী প্রাণে বেঁচে যান, যদিও তিনি রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Truth of Bengal: রোববার দুপুরে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি বালি বোঝাই ডাম্পার ও একটি বাইক। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, বাইকটি সরাসরি ডাম্পারের নিচে মুচড়ে ঢুকে যায়। তবে সৌভাগ্যবশত, বাইক আরোহী প্রাণে বেঁচে যান, যদিও তিনি রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতর আহত হন।(Jhargram)

[আরও পড়ুনঃ Family Pressure: রায়দিঘিতে পারিবারিক বিবাদের জেরে নিজের গলায় ধারাল ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালি বোঝাই ডাম্পারটি দহিজুড়ি দিক থেকে লোধাশুলির দিকে যাচ্ছিল। পথিমধ্যে, ৫ নম্বর রাজ্য সড়কের পুরাতন ঝাড়গ্রাম অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ডাম্পারটি। সেই ধাক্কায় বাইকটি ডাম্পারের নিচে ঢুকে পড়ে এবং বাইক আরোহী ছিটকে পড়েন সড়কের ধারে।(Jhargram)

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন বালি বোঝাই ডাম্পার ও অন্যান্য ভারী গাড়ির বেপরোয়া গতির বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, এই রাস্তায় দিন দিন বেড়েই চলেছে বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। প্রশাসনের নজরে বারবার বিষয়টি আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি তাঁদের।(Jhargram)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করে। বাইক আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

Related Articles