রাজ্যের খবর

Political Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে তোলপাড় খানাকুল, জখম এক পুলিশ কর্মী

Political clash erupts in Khanakul as TMC and BJP workers clash during bike rally; police officer injured, RAF deployed, and calls for bandh heard.

Truth Of Bengal: রবিবার তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল হুগলি জেলার খানাকুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন এক পুলিশ কর্মী(Political Clash)। এরপরই এক বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি মোতায়ন করা হয়েছে র‍্যাফ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল ও বিজেপি। গেরুয়া শিবিরের তরফ থেকে রাজহাটিতে রাস্তা অবরোধ করা হয় এবং সোমবার খানাকুল বন্ধেরও ডাক দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুনঃ Jhargram: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী]

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস একটি বাইক র‍্যালির ডাক দিয়েছিল পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত। বলপাই পৌঁছাতেই শুরু হয় অশান্তি। অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয় থেকে ছোড়া হয় ইট। পাল্টা দেয় তৃণমূলও(Political Clash)। বিজেপি কার্যালয়েতেও ভাঙচুর চালানো হয়েছে বলে খবর। সংঘর্ষ রুখতে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। বিজেপির বক্তব্য তৃণমূলের লোকেরাই প্রথমে ইট ছোড়ে। যদিও তা অস্বীকার করে ঘাসফুল শিবির।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ঘাসফুল শিবিরের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, “শনিবার আমাদের তরফ থেকে একটি পথসভার ডাক দেওয়া হয়েছিল(Political Clash)। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং তাঁর লোকেরা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার লোককে হুমকি দেন যে তৃণমূলকে ভাড়া দেওয়া যাবে না। এরপর বিজেপি মিছিল করে অস্ত্র হাতে ২০ থেকে ২৫টি বাইক নিয়ে। থানাকে কালকেই জানিয়েছিলাম যে ওখানে র‍্যালি হবে এবং তা চলাকালীন দলীয় কার্যালয় ও আশেপাশের বাড়ি থেকেই ইট ছোড়া শুরু হয়। সুশান্ত ঘোষ এবং ওনার লোকেরা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।”

Related Articles