রাজ্যের খবর

পশ্চিম বর্ধমানে সরকারি বাসের উদ্বোধন, খুশি এলাকাবাসীরা

Inauguration of government bus in West Burdwan, residents are happy

The Truth Of Bengal, পশ্চিম বর্ধমান, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর থেকে কলকাতাগামী সরকারি বাসের শুভারম্ভ করলেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই কর্মসূচিতে অত্যন্ত আনন্দিত এলাকাবাসীরা।

সূত্রের খবর, শুক্রবার সকালে ফিতে কেটে বাসের শুভারম্ভ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বিধায়ক বলেন আগেই এই বাস গুলি মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন করেছিলেন। তবে শুক্রবার তার শুভারম্ভ হল। এরপর থেকে প্রতিদিন এই বাস সকাল ৭ টায় পাণ্ডবেশ্বর থেকে কলকাতা এবং বিকাল ৪ টায় কোলকাতা থেকে পাণ্ডবেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে।

সরকারি বাসের শুভারম্ভতে এলাকার মানুষ খুশি বলে জানান বিধায়ক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ পাণ্ডবেশ্বর ব্লকের ভিডিও বৃষ্টি হাজরা , বিশিষ্ট সমাজসেবী তথা বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য যমুনা ধীবর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

FREE ACCESS

Related Articles