উদ্ধার বিপুল গোলাবারুদ, ধ্বংস ২ মাওবাদী শিবির
Huge cache of ammunition recovered, 2 Maoist camps destroyed
Truth Of Bengal : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিষিদ্ধ মাওবাদী সংগঠনের দু’টি শিবির ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ওই দুই শিবির থেকে উদ্ধার হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে জিলে টোটো থানা অঞ্চলে অবস্থিত টংটো বনাঞ্চলে। নিরাপত্তা বাহিনীর এই দলে ছিলে
পুলিশ সুপার (এসপি) আশুতোষ শেখর সাংবাদিক সম্মেলনে বলেন, সূত্র মারফত তথ্য পাওয়া যায়, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সদস্যরা জঙ্গেল প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে। এর পর, সোমবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জেলা পুলিশ বাহিনীর নিরাপত্তা কর্মীরা বনাঞ্চলের কাছে অবস্থিত সরজাম্বুরু, তুম্বাহাকা, পূর্তি টোলা এবং জিমকিকির গ্রামে তল্লাশি অভিযান শুরু করে।
এসপি বলেন, অভিযানের সময় আইন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জিমকিকির বনে দু’টি মাওবাদী শিবির খুঁজে পান, যেগুলি ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান দল একটি এম-১৬ রাইফেল, পাঁচটি ৩০৩ বোল্ট অ্যাকশন রাইফেল, একটি কারখানায় তৈরি এয়ারগান, এম-১৬ রাইফেলের দুটি ম্যাগাজিন, বোল্ট অ্যাকশন রাইফেলের পাঁচটি ম্যাগাজিন, ৩১৫ বোর রাইফেলের তিনটি ম্যাগাজিন, ৩১৫ বোর রাইফেলের ২৬৭টি কার্তুজ, ৩০৩ বোল্ট অ্যাকশন রাইফেলের ২২৭টি কার্তুজ, অন্যান্য আগ্নেয়াস্ত্রের কার্তুজ, তিনটি ওয়্যারলেস সেট এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে।






