রাজ্যের খবর

Housing Resilience: বাংলার বাড়ি, বর্ধমানের সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee’s state-funded Banglar Bari scheme rebuilds 47 lakh mud homes and disburses ₹1.2 lakh per family after Centre halted PMAY funds.

Truth Of Bengal: কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে। এই নিয়ে বর্ধমানের সভা থেকেও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী(Housing Resilience)। বাংলার প্রত্যেকটি মানুষের মাথার ছাদ তৈরি করে দিতে যে সরকার বদ্ধপরিকার সে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে তিনি বলেন, কেন্দ্র ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, জলস্বপ্নের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা অভিযান বন্ধ দু’বছর। বাংলার বাড়ি বন্ধ। আমরা তাও ৪৭ লক্ষ মাটির বাড়ির পুনর্নির্মাণ করেছি’।

[আরও পড়ুনঃ Illegal Detention: অবৈধভাবে ভারতে প্রবেশে রানীতলায় চার বাংলাদেশি গ্রেফতার]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্য সরকার ৪৭ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছে। ১২ লক্ষ মাটির বাড়ি নির্মাণের কাজ চলছে(Housing Resilience)। বাংলার বাড়ি প্রকল্পে ১৬ লক্ষ গাড়ির টাকা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন উপভোক্তারা। বাকিরা পেয়ে যাবেন জুন মাসের মধ্যে বাড়ির টাকা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান বর্ষা ও প্লাবনের কারণে যেসব বাড়ি ভেঙে পড়েছে তাদের বাড়ি নির্মাণও করে দেবে রাজ্য সরকার। বর্ষা ও বন্যার কারণে বহু বাড়ি ভেঙে পড়েছে(Housing Resilience)। সেই তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে জেলাশাসকদের। এই বাড়ি নির্মাণ করার জন্য রাজ্য সরকার আলাদা অর্থ বরাদ্দ করবে।

Related Articles