রাজ্যের খবর

সৌভাগ্যক্রমে বাঁচলেন গৃহবধূ! ফরাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ছাই বাড়ি

ঘটনার সময় অপুর্বের স্ত্রী সন্ধ্যা বাড়ির বাইরে ছিলেন।

Truth Of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ২ নম্বর কলোনিতে  গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা ও দমকল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ফরাক্কা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে অপুর্ব বিশ্বাসের বাড়ি।

অপুর্ব এনটিপিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাশ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় অপুর্বের স্ত্রী সন্ধ্যা বাড়ির বাইরে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকাবাসী তাঁর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এর মধ্যেই হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাড়ির যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।সৌভাগ্যক্রমে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

Related Articles