রাজ্যের খবর

সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, চাঞ্চল্য এলাকায়

Horrible road accident on national road number 14 of Siuri, Chanchalya area

The Truth Of Bengal :  বুলেরো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত বুলেরোতে থাকা যাত্রী। ঘটনাটি ঘটেছে সিউড়ির বিজেপি কার্যালয়ের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, সিউড়ির বিজেপি কার্যালয়ের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ একটি  বুলেরো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় বুলেরোতে থাকা যাত্রী। এরপর, তৎক্ষনাৎ ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। তারা এসেই প্রথমে তড়িঘড়ি সেখান থেকে তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসার জন্য পাঠায়।

জানা গেছে ওই ওই বুলেরোতে থাকা যাত্রীরা সিউড়ির পাথরচাপুরি থেকে পুরন্দরপুর দিকে রওনা হওয়ার সময় 14 নম্বর জাতীয় সড়কের বিজেপির কার্যালয়ের সামনে এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বুলেরো গাড়ি ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলে গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। অপরদিকে ডাম্পার চালক গাড়িটি রেখে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় 14 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সিউড়ি থানার পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে যানজট মুক্ত করে। অপরদিকে বুলেরো গাড়ির যাত্রীরা চিকিৎসাধীন সিউড়ি সদর হাসপাতালে।

Related Articles