কলকাতারাজ্যের খবর

মরশুমের শীতলতম দিন কলকাতায়, জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপট

Weather Update

The Truth of Bengal: সোমবার শহরের তাপমাত্রার পারদ নেমে ১২ ডিগ্রিতে এসে ঠেকেছিল। মঙ্গলবার তা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় মঙ্গলবার এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

সোমবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা । উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।

দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে। ফলে চলতি শীতে আরও একটি কাঁপুনি দেওয়া শীতের দিন ‘উপহার’ পেতে চলেছে কলকাতা। পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও বাড়বে না তেমন। আজ রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Related Articles