রাজ্যের খবর

“কাউকে সাসপেন্ড করতে দেব না”, কমিশনকে তীব্র হুঙ্কার মমতার

ভাষা রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, "বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। দরকারে রক্ত দেব, এক ইঞ্চি জমি ছাড়ব না।"

Truth Of Bengal: বাংলা ভাষা রক্ষার দাবিতে আয়োজিত ভাষা আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা ও জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। ভাষা রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। দরকারে রক্ত দেব, এক ইঞ্চি জমি ছাড়ব না।”

সভায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের দুই ERO এবং দুই AERO-কে সাসপেন্ড করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ সম্পর্কেও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি জানান, ওই নির্দেশ তিনি মানবেন না এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাঁরই। তিনি বলেন, “কাউকে সাসপেন্ড করতে দেব না”।

ভাষা সংক্রান্ত ইস্যু ছাড়াও, NRC এবং সাম্প্রতিক SIR বিতর্ক নিয়েও কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। রাজ্য সরকারি অফিসারদের ভয় দেখানো হচ্ছে। এনআরসির ভয়ে মানুষ আত্মহত্যা করছে। এর দায় কে নেবে?”

মিছিলের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। তাঁদের সঙ্গে ছিল মনীষীদের ছবি- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বিদ্যাসাগরের প্রতিকৃতি।

[আরও পড়ুন: Home Burglary: অবসর প্রাপ্ত সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত পরিবার]

বক্তব্যে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস হয়ে উঠেছে। ভোটার লিস্টকে দলীয় তালিকায় পরিণত করা হচ্ছে। কারও নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। এনআরসি হবে না, আমাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না (Mamata Banerjee)।”

সভায় বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আগে ঝাড়গ্রামে কেউ আসত না। এখন অনেক উন্নয়ন হয়েছে। ঝাড়গ্রামের মানুষ ভাল আছেন, এটাই সবচেয়ে বড় পাওনা।”

Related Articles