কলকাতারাজ্যের খবর

Hilsa Price Surge: বিশ্বকর্মা পুজোয় ইলিশ পাতে পড়বে তো? অগ্নিমূল্য ইলিশের দামে হাত লাগাতে ভয় পাচ্ছেন বাঙালি

রান্নাপুজো ও বিশ্বকর্মা পুজোতে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে কিন্তু এবছর ইলিশ মাছ তেমন অর্থে হয়নি।

Truth of Bengal: বিশ্বকর্মা পুজোয় অনেক বাড়িতেই মাছ-ভাত খাওয়া হয়।আর বিলাসী মানুষের পাতে ইলিশের কদর বেশি। সরস্বতী পুজো ও লক্ষ্মীপুজোয় যেমন জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে অনেকের বাড়িতে,সেরকমই, ভাদ্র মাসের সংক্রান্তিতে ইলিশের হরেক পদ রেঁধে খাওয়া হয়।এই সময়ে ইলিশের আকাল থাকায় দরদাম বেড়েছে।তাই যাঁরা খাদ্যবিলাসী তাঁদের গায়ে আঁচ লাগাচ্ছে চড়া দাম।পদ্মার ইলিশ এলেও চড়া দাম হওয়ায় মায়নমারের ইলিশই বাজার দখল করে ফেলছে।খাদ্যরসিকরা তাই অনেকেই এই সংক্রান্তির উত্সবে ইলিশ কিভাবে কিনবেন তাই নিয়ে চিন্তায় পড়েছেন।খাদ্য সংস্কৃতির মতোই  বাংলার সাহিত্যসাগরে ইলিশের অবাধ বিচর (Hilsa Price Surge)।

আরও পড়ুনঃ Teacher Misconduct: আদিবাসী নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! উত্তপ্ত বড়গড়িয়া

মাছের মধ্যে ইলিশ নিয়ে একটু বেশিই পক্ষপাতদুষ্ট যেন বাংলার কবি সাহিত্যিকরা।পঞ্চদশ শতকের কবি বিজয়গুপ্তের লেখনীতে এই ইলিশের কথা উঠে আসে। বুদ্ধদেব বসু সহ অন্যান্য লেখকও সাহিত্যিকরাও ইলিশকে নানা বর্ণময় লেখনী তুলে ধরেন।এখন সেই ইলিশ কিনে খেতে গিয়ে পকেটে টান পড়ার জোগাড় আমবাঙালির।ইলিশ শিকার সেভাবে করতে পারছেন না মত্স্যজীবীরা। সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান, ইলিশের মরশুমে প্রথমের দিকে বড় সাইজের মাছের দেখা মিললেও পরবর্তীকালে সেই মাছের আর দেখা মেলেনি। প্রতিনিয়ত আবহাওয়া খারাপ আর তার কারণে সমুদ্রে মাছ ধরতে পারছে না মৎস্যজীবীরা (Hilsa Price Surge)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

রান্নাপুজো ও বিশ্বকর্মা পুজোতে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে কিন্তু এবছর ইলিশ মাছ তেমন অর্থে হয়নি। যে পরিমাণ ইলিশ রান্না পুজো ও বিশ্বকর্মা পুজোর জন্য হিমঘরে মজুদ রাখা হয়েছে সেই পরিমাণ ইলিশ পর্যাপ্ত নয় বাজার অনুপাতে। ইলিশ কিনতে গিয়ে মোটা অংকের টাকা পকেট থেকে চলে যাচ্ছে মধ্যবিত্তের। বাজারে মায়ানমার ও গুজরাটের ইলিশ থাকলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে ছোট পরিমাণে ইলিশ রয়েছে যার ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম তার বাজার দর ৪০০ থেকে ৫০০ টাকা (Hilsa Price Surge)।

Related Articles